তিন পুলিশের বিরুদ্ধে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদাবাজির অভিযোগে পল্লবী থানার তিন পুলিশসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পল্লবী থানা এলাকার বাসিন্দা আবদুল হামিদ এ মামলা করেন। গতকাল মহানগর হাকিম শাহাদাত হোসেন ঘটনার তদন্ত করে ডিসি উত্তরকে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। মামলায় পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অজিৎ রায়, স্থানীয় লায়ন দেলোয়ার ছাড়াও অজ্ঞাত এক এসআই ও কনস্টেবলকে আসামি করা হয়েছে।