অবৈধভাবে পণ্য উ ৎ পাদনের দায়ে রাজধানীর তিনটি প্রতিষ্ঠানকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন পণ্যের মাননিয়ন্ত্রক সংস্থা বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত।গতকাল সোমবার নবাবপুরের কাজী আবদুল হামিদ লেনের বিদ্যুতের তার উ ৎ পাদনকারী প্রতিষ্ঠান সেঞ্চুরি কেব্লসে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ওই প্রতিষ্ঠানে বিআরবি ও প্যারাসাইন ব্র্যান্ডের নকল তার উ ৎ পাদন করা হচ্ছিল; এ ছাড়া প্রতিষ্ঠানটির তার উ ৎ পাদনের অনুমোদন ছিল না। আদালত প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এরপর ভ্রাম্যমাণ আদালত খিলগাঁওয়ের উত্তর শাহজাহানপুরে খাওয়ার পানি উ ৎ পাদনকারী মীম ফ্রেশ ড্রিংকিং ওয়াটারে অভিযান চালান। এ প্রতিষ্ঠান অবৈধভাবে খাওয়ার পানি উ ৎ পাদন, বিক্রি ও বিতরণ করায় ৫০ হাজার টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়।ভ্রাম্যমাণ আদালত পরে একই এলাকার নিউ সাদিয়া স্টোরে অভিযান চালান। এ প্রতিষ্ঠানের উ ৎ পাদিত পণ্য লাচ্ছা সেমাই, নুডলস ও গুঁড়ো কোমল পানীয়ের মোড়কের গায়ে ব্যবহূত উপাদানের কোনো তথ্য দেওয়া ছিল না। আদালত প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম হোসেন ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। র্যাব-৩ ও মহানগর পুলিশের একটি দল আদালতের কার্যক্রমে সহায়তা করে। বিজ্ঞপ্তি।