তিন প্রতিষ্ঠানকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে গতকাল রোববার ধানমন্ডির তিনটি প্রতিষ্ঠানের ৫০ হাজার টাকা জরিমানা হয়েছে। তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক আবুল হাশেম ধানমন্ডির মিরপুর রোড এলাকায় অভিযান চালিয়ে টাঙ্গাইল সুইটসকে ৩০ হাজার এবং শফিকের ফলের দোকান ও একটি ফার্মেসিকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।