তিন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের অধীনে অভিযান চালিয়ে রাজধানীর তিনটি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার অধিদপ্তরের উপপরিচালক আবুল হাশেমের নেতৃত্বে সেন্ট্রাল রোড ও গ্রিন রোড এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় প্রিন্স হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা, মুসলিম সুইটস অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোরকে ১০ হাজার টাকা এবং আদনান মিনি মলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।