তিন প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে তিন প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত এক অভিযানে এই জরিমানা করা হয়। অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামান পরিদর্শনমূলক এ অভিযান পরিচালনা করেন। অভিযানে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), র্যাব এবং ডিএমপি সহায়তা প্রদান করে। পরিদর্শনকারী দল সূত্রে জানা যায়, মহানগরের বাসাবো বাজারে পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে আল-আজিম বেকারি, ইউসুফ বেকারি এবং মামুন জেনারেল স্টোরকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। তথ্য বিবরণী।