তিন প্রতিষ্ঠানের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান—বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পণ্য উৎপাদন এবং নকল পণ্য উৎপাদনের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে এক লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় একটি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা হয়। তিনটি প্রতিষ্ঠান সিলগালা করে দেন আদালত।বিএসটিআইয়ের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সহযোগিতা করেন ঢাকার জেলা প্রশাসন ও র্যাব-১০-এর সদস্যরা। সূত্র জানায়, বিএসটিআইয়ের নকল লাইসেন্স তৈরি করে অবৈধভাবে কয়েল উৎপাদন ও বিএসটিআইয়ের লোগো ব্যবহারের অভিযোগে আলিফ কেমিক্যাল কোম্পানিকে ৫০ হাজার, জান্নাত ইন্ডাস্ট্রি বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান দুটি সিলগালা করে দেওয়া হয়। একই অভিযোগে হাসান কেমিক্যাল কোম্পানির মালিকের বিরুদ্ধে মামলা ও ওই প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়। বিজ্ঞপ্তি।