তিন বছরের স্নাতক তিনজনকে স্নাতকোত্তরের সুযোগ দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তিন বছর মেয়াদি স্নাতক সম্মান শেষ করে স্নাতকোত্তরে ভর্তি হওয়া কয়েক শ শিক্ষার্থীকে নিবন্ধন ও পরীক্ষার ফরম পূরণের সুযোগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে সংক্ষুব্ধ তিন শিক্ষার্থী হাইকোর্টে রিট করলে আদালত তাঁদেরকে ২০০৮-০৯ শিক্ষাবর্ষে স্নাতকোত্তরে নিবন্ধন ও চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন।৬ জুন হাইকোর্টের একটি বেঞ্চ এই আদেশ দেন বলে জানান রিট আবেদনকারীদের আইনজীবীদের একজন পংকজ কুমার কুণ্ড। তিনি বলেন, ‘আমরা দুটি বিষয়ে আদালতে যাই। এর মধ্যে তিন বছর মেয়াদি স্নাতক সম্মান কোর্স সম্পন্নকারীদের কেন দুই বছরের স্নাতকোত্তর করতে হবে, তা চালেঞ্জ এবং এসব শিক্ষার্থীর নিবন্ধন ও ফরম পূরণে আদালতের নির্দেশনা চাই। আদালত এ বিষয়ে রুল জারি করেন এবং আবেদনকারীদের নিবন্ধন ও ফরম পূরণের সুযোগ দেওয়ার নির্দেশ দেন।’আবেদনকারী তিন শিক্ষার্থী হলেন মোহাম্মদ সাব্বির-উজ-জামান মজুমদার, মোহাম্মদ শাহাদাত হোসেন সরকার ও মো. রফিকুল ইসলাম। তাঁরা জানান, গতকাল রোববার আদেশের কপি হাতে পেয়েছেন।ভুক্তভোগী কয়েকজন শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, তাঁরা ২০০৭ সালে মানোন্নয়ন পরীক্ষা দিয়ে তিন বছরের স্নাতক সম্মান কোর্সে উত্তীর্ণ হন। এরপর ২০০৮-০৯ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর শেষ পর্বে ভর্তির বিজ্ঞপ্তি অনুযায়ী ভর্তি হন এবং শ্রেণী কার্যক্রমে অংশ নেন। কিন্তু এখন পর্যন্ত তাঁদের নিবন্ধন কার্ড দেওয়া হয়নি। উপরন্তু তাঁদের প্রিলিমিনারি করতে বলা হচ্ছে। অর্থাৎ এক বছরের প্রিলিমিনারিসহ স্নাতকোত্তর করতে দুই বছর লাগবে। শিক্ষার্থীরা বলেন, প্রিলিমিনারি করেন ডিগ্রি পাসকোর্সে উত্তীর্ণ শিক্ষার্থীরা।এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্বের ডিন আবু রায়হান প্রথম আলোকে বলেন, ‘আমরা আদালতের কোনো নির্দেশ পাইনি।