তিন বিদ্যালয় থেকে বিনা মূল্যের ১৪ হাজার বই উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়োজনের অতিরিক্ত বিনা মূল্যের পাঠ্যবই নিয়ে ফেরত না দেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অভিযান শুরু করেছে সরকার। অভিযানের প্রথম দিনে গতকাল শনিবার তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ১৪ হাজার বই উদ্ধার করা হয়েছে।জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্র জানায়, প্রথম দিনে অভিযুক্ত চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এর মধ্যে ধানমন্ডির ঢাকা পাবলিক স্কুল ও সবুজবাগের মানিকনগর মডেল স্কুল থেকে প্রায় পাঁচ হাজার করে ১০ হাজার এবং খিলগাঁওয়ের ন্যাশনাল আইডিয়াল স্কুল থেকে প্রায় চার হাজার বই উদ্ধার করা হয়। অভিযুক্ত অন্য একটি প্রতিষ্ঠান মতিঝিলের পোস্ট অফিস হাইস্কুলে কোনো অতিরিক্ত বই পাওয়া যায়নি।বিনা মূল্যের বই বিতরণ কর্মসূচির বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রতন সিদ্দিকী প্রথম আলোকে জানান, তাঁদের কাছে অভিযোগ ছিল, ৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রয়োজনের চেয়ে বেশি বই নিয়েছে। এটি জানার পর শিক্ষা মন্ত্রণালয় ৬ জানুয়ারির মধ্যে অতিরিক্ত বই ফিরিয়ে দিতে বলে।