তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৫ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গত শুক্রবার গ্রেপ্তারের পর তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।গত শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর সাতরাস্তা মোড়ের ভূমি জরিপ অধিদপ্তরের সামনে একটি ট্রাক তল্লাশি করে গোয়েন্দা পুলিশের একটি দল। তল্লাশির সময় ট্রাকের নিচে বডির সঙ্গে অভিনব কায়দায় সংরক্ষিত ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় তিন মাদক ব্যবসায়ীকে। গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন দেলোয়ার হোসেন (২৬), মো. হাবিবুর রহমান ওরফে সিরাজ (৫৫) ও মো. জসিম (২৬)। বিজ্ঞপ্তি।