তিন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিল অটবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের তিন বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক, আবদুল মজিদ ও মজিবর রহমানকে সংবর্ধনা দিয়েছে অটবি লিমিটেড। মহান স্বাধীনতার মাস উপলক্ষে অটবির ‘সাবাস বাংলাদেশ অফার’ শীর্ষক প্রচারের অংশ হিসেবে এই সংবর্ধনা দেওয়া হয়।গতকাল মঙ্গলবার মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ। বক্তারা একাত্তরের স্বাধীনতাযুদ্ধের সময় এই মুক্তিযোদ্ধাদের অবদানের নানা স্মৃতি তুলে ধরেন।সংবর্ধনা শেষে অটবির ব্যবস্থাপনা পরিচালক অনিমেষ কুন্ডু মুক্তিযোদ্ধা আবদুল খালেকের হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দিয়ে তাঁকে অটবি পরিবারে স্বাগত জানান। বিজ্ঞপ্তি।