তিন মেলামিন প্রতিষ্ঠান বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমোদন ছাড়া পণ্য উৎপাদন করায় রাজধানীর শ্যামপুর শিল্প এলাকার সোহেল মেলামাইন, খাজা মেলামাইন এবং আর কে মেলামাইন নামের তিনটি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। মান নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার সিলগালা করে প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেন। পণ্য উৎপাদনে বিএসটিআইয়ের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক হলেও ওই তিনটি প্রতিষ্ঠানেরই তা ছিল না। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে জেলা প্রশাসন ও স্থানীয় পুলিশ সহযোগিতা করে। বিজ্ঞপ্তি।