তিন সপ্তাহ ধরে পানিবন্দী নূরেরচালার বাসিন্দারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন সপ্তাহ আগের বৃষ্টিতে সড়কে পানি জমেছে। এরপর থেকে জলমগ্ন হয়ে আছে ঢাকার ভাটারা ইউনিয়নের নূরেরচালা বাজার থেকে বোটঘাট টেম্পোস্ট্যান্ড পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক। এতে চরম ভোগান্তিতে পড়েছে এলাকার বাসিন্দারা। ছবি গতকাল তোলা l প্রথম আলো

সড়কে পানি জমেছে তিন সপ্তাহেরও বেশি সময় আগের বৃষ্টিতে। এর সঙ্গে বৃষ্টির নতুন পানি যোগ হয়েছে, সেই সঙ্গে বেড়েছে ভোগান্তির মাত্রা। গতকাল মঙ্গলবার পর্যন্ত নামেনি সেই পানি। জমে থাকা নোংরা পানিতে অসহায় দিন কাটাচ্ছে ঢাকার ভাটারা ইউনিয়নের নূরেরচালা এলাকার বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দারা বলছেন, জলাবদ্ধতা নূরেরচালার পুরোনো সমস্যা হলেও এবার তা মাত্রা ছাড়িয়েছে। আগে ভারী বৃষ্টিতে কম-বেশি পানি জমলেও তা কয়েক ঘণ্টায় নেমে যেত। কিন্তু এলাকার নালাগুলো পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় এবার সংকট স্থায়ী রূপ নিয়েছে।

বারিধারা আবাসিক এলাকার জে ব্লকের দক্ষিণ সীমানায় ভাটারা ইউনিয়নের নূরেরচালা এলাকা। এটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত।

গতকাল সরেজমিনে দেখা যায়, নূরেরচালার পূর্ব অংশে জলাবদ্ধতার সমস্যা বেশি। নূরেরচালা বাজার থেকে বোটঘাট টেম্পোস্ট্যান্ড পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের পুরোটাই জলমগ্ন। পানির পরিমাণ কোথাও কোথাও হাঁটু ছাড়িয়েছে। বাসিন্দাদের ভাষ্য, বৃষ্টি হলে এই জমে থাকা পানি কোমর পর্যন্ত উঠে আসে। তখন পানি ঢুকে যায় সড়কসংলগ্ন দোকানপাট আর বসতবাড়িতে। বেশির ভাগ দোকানি দোকানের সামনের অংশ এক হাত পর্যন্ত ইটের গাঁথুনি দিয়ে উঁচু করে নিয়েছেন।

কথা হয় বোটঘাট এলাকার মুদিদোকানি মো. মোস্তফার সঙ্গে। তাঁর দোকানের সামনে তখন পর্যন্ত হাঁটুপানি জমে আছে। এর মধ্যে সড়কে ব্যাটারিচালিত রিকশা যাওয়ার সময় পানির ঢেউ এসে দোকানের সামনের অংশে উঁচু করা জায়গাটিতে ধাক্কা মারছে। দোকানের ভেতরে চাল-ডালের বস্তাগুলো বিছানো ইটের ওপর উঁচু করে রাখা।

দোকানের ভেতরের দেয়ালে পানির শুকিয়ে যাওয়া দাগ দেখিয়ে মোস্তফা বললেন, দোকানের ভেতরে পানি ওই পর্যন্ত ছিল। পরে ভেতর থেকে পানি সেচ দিয়ে ফেলে সামনের অংশ উঁচু করেছেন। তিনি বলেন, সড়কের নোংরা পানি দোকানের ভেতরে ঢুকে যাওয়ায় তাঁর অন্তত ২০ হাজার টাকার চাল-ডাল নষ্ট হয়েছে। গত কয়েক দিনের বেচা-বিক্রির অবস্থাও ভালো না।

নূরেরচালা বাজারের আরেক ব্যবসায়ী মোফাজ্জেল হোসেনের মতে, এলাকার নালাগুলো পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় আজকের এই দশা। এটি ঢেলে সাজানো না গেলে এই সংকট থেকেই যাবে।

তিন সপ্তাহ আগের বৃষ্টিতে সড়কে পানি জমেছে। এরপর থেকে জলমগ্ন হয়ে আছে ঢাকার ভাটারা ইউনিয়নের নূরেরচালা বাজার থেকে বোটঘাট টেম্পোস্ট্যান্ড পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক। এতে চরম ভোগান্তিতে পড়েছে এলাকার বাসিন্দারা। ছবি গতকাল তোলা l প্রথম আলো
তিন সপ্তাহ আগের বৃষ্টিতে সড়কে পানি জমেছে। এরপর থেকে জলমগ্ন হয়ে আছে ঢাকার ভাটারা ইউনিয়নের নূরেরচালা বাজার থেকে বোটঘাট টেম্পোস্ট্যান্ড পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক। এতে চরম ভোগান্তিতে পড়েছে এলাকার বাসিন্দারা। ছবি গতকাল তোলা l প্রথম আলো

বাসিন্দাদের কথায় জানা গেল, নূরেরচালা এলাকাটি নতুন বাজার ও বারিধারা জে ব্লকের চেয়ে নিচু। এই দুটি এলাকার পানি নামার প্রধান পথও এটি। ২৫-৩০ বছরের পুরোনো ও সরু ড্রেনেজ ব্যবস্থা এই চাপ নিতে পারছে না।

এই এলাকায় ২০ বছরের বেশি সময় ধরে বসবাসকারী সিএনজিচালিত অটোরিকশার চালক আবু বক্করেরর সঙ্গে কথা হলো ইঞ্জিনিয়ার মাঠের কাছে। জলাবদ্ধতা স্থায়ী রূপ নেওয়ার আরেকটি কারণ চিহ্নিত করেন তিনি। আবু বক্কর বলেন, নূরেরচালা বাজার থেকে বোটঘাট পর্যন্ত সড়কটির শেষ অংশ সম্প্রতি উঁচু করা হয়েছে। সড়ক উঁচু করার কারণে আগের মতো পানি নামতে পারছে না।

বাসিন্দারা বলছেন, জমে থাকা নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি মাড়িয়ে নিয়মিত চলাচল করতে বাধ্য হচ্ছেন তাঁরা। নোংরা পানি দিয়ে চলাচলের কারণে অনেকের পায়ে চুলকানি হতে শুরু করেছে।

অবশ্য ভাটারা ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, নর্দমায় জমে থাকা ময়লা পরিষ্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর মতে, এতে সমস্যার সাময়িক একটা সমাধান হয়তো পাওয়া যাবে। তবে দীর্ঘমেয়াদি সমাধানের জন্য ড্রেনেজ ব্যবস্থা ঢেলে সাজানোর বিকল্প নেই।

সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনে যুক্ত হওয়া আট ইউনিয়নের একটি ভাটারা ইউনিয়ন। তবে এখনো পর্যন্ত এখানে সিটি করপোরেশনের কার্যক্রম শুরু হয়নি।

ডিএনসিসির কর্মকর্তারা বলছেন, সিটি করপোরেশনে যুক্ত হওয়া আটটি ইউনিয়ন নিয়ে মহাপরিকল্পনা করা হয়েছে। তবে কবে নাগাদ এই পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে, সেটা নিশ্চিত করতে পারেননি কেউ।