তিন হাজতির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা কেন্দ্রীয় কারাগারের তিন হাজতি গত দুদিনে বিভিন্ন সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁরা হলেন আলমগীর (৩০), হারুন অর রশিদ (৪৫) ও হাফিজুল ইসলাম (৬০)।
কারাগার সূত্র জানায়, কিছুদিন আগে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় হাজতি আলমগীর ও হাফিজুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করানো হয়। গত বুধবার রাত দেড়টার পর তাঁরা মারা যান। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া হাজতি হারুন অর রশিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।