তিন হাসপাতালকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন না নিয়ে চিকিৎসা কার্যক্রম চালানোর অপরাধে রাজধানীর তিনটি বেসরকারি হাসপাতালকে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার পৃথক অভিযান চালিয়ে এই তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
হাসপাতাল তিনটি হলো উত্তরার ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, লুবানা জেনারেল হাসপাতাল লিমিটেড ও মিরপুরের মিম জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদের নেতৃত্বে র্যা বের ভ্রাম্যমাণ আদালত উত্তরা ১৩ নম্বর সেক্টরে ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে গতকাল বেলা আড়াইটার দিকে অভিযান চালান।
ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদ প্রথম আলোকে বলেন, লাইসেন্স না নিয়ে ওই হাসপাতালে এক্স-রে ইউনিট স্থাপন করায় ওই হাসপাতালকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার করে রোগনির্ণয়ের পরীক্ষা করার অপরাধে একই এলাকার লুবানা জেনারেল হাসপাতালকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এদিকে লাইসেন্স নবায়ন না করায় মিরপুরের পল্লবীর মিম জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আবু হানিফ, মহাব্যবস্থাপক আশিক ইকবাল, উপমহাব্যবস্থাপক মাহাবুবুল মিয়াকে দেড় লাখ টাকা জরিমানা করেন র্যা ব-৪-এর ভ্রাম্যমাণ আদালত।
প্রসঙ্গত, র্যা বের ভ্রাম্যমাণ আদালত এর আগে রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে অভিযানে চালিয়ে জরিমানা আদায় এবং মালিক-কর্মচারীদের কারাদণ্ড দিয়েছেন।