প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৌবাহিনীর সাবেক প্রধানের বাসায় ডাকাতির ঘটনায় লুট হওয়া জিনিসপত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কয়েক দিনের টানা অভিযানের পর গত রোববার তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া তিন ডাকাত হলেন, মো. সেলিম, আকবর হোসেন ও তপন ইসলাম ওরফে সোহাগ। গত ২২ জুলাই রাতে নৌবাহিনীর সাবেক প্রধান আমীর আহমদ মুস্তফার মহাখালীর নিউ ডিওএইচএসের ৩ নম্বর সড়কের বাসার জানালার গ্রিল ভেঙে ডাকাতি হয়।