তিনজনের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে গত দুই দিনে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে মো. রুবেল (২২) ও জান্নাতুল ফেরদৌস (২০) নামের দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
এ ছাড়া গতকাল শুক্রবার দক্ষিণখান থেকে মুক্তা আক্তার (৩০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়। দক্ষিণখান থানার ওসি শামীম অর রশিদ বলেন, দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন মুক্তা। ধারণা করা হচ্ছে, তাঁর স্বাভাবিক মৃত্যু হয়েছে।
রুবেলের আত্মহত্যার বিষয়ে রূপনগর থানার এসআই মাসুদ পারভেজ বলেন, হতাশা থেকে তিনি এ কাজ করেছেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে গত বৃহস্পতিবার রাতে সেনপাড়া কাঁঠালতলার এক বাসা থেকে জান্নাতুল ফেরদৌসের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
মিরপুর থানার এসআই মোয়াজ্জেম হোসেন জানান, জান্নাতুল আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।