তিনটি খুনের ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দক্ষিণখান, কাফরুল ও চকবাজারে তিনটি হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল বুধবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত সোমবার ও মঙ্গলবার তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ।সোমবার রাতে দক্ষিণখানের ফায়দাবাদের একটি বাসা থেকে তোশক পেঁচানো অবস্থায় লিজা বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। দক্ষিণখান থানার ওসি লোকমান হেকিম বলেন, লিজা হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তাঁর কথিত স্বামী ইমন হত্যাকাণ্ডে জড়িত বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে তিনি পলাতক।এদিকে, কাফরুল থানাধীন পূর্ব শেওড়াপাড়া থেকে মঙ্গলবার দুপুরে অজ্ঞাতনামা এক কন্যাশিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ছাড়া চকবাজারে মঙ্গলবার সন্ধ্যায় মফিজুর রহমান নামের এক নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায়ও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।