তিনটি চুরি যাওয়া গাড়ি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চালকের সঙ্গে ঘনিষ্ঠতা করে কৌশলে গাড়ি চুরি করত—এমন একটি দলকে ডেমরা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দুটি চোরাই গাড়িও উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পৃথক অভিযানে সোমবার চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি মাইক্রোবাস উদ্ধার করেছে ডিবি।গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হচ্ছেন এনামুল (৩৫) ও বোরহান (২০)। তাঁরা গাড়ি চোর চক্রের এক কথিত হোতা বেলায়েতের শিষ্য। ডিবির গাড়ি চুরি প্রতিরোধ দলের সহকারী কমিশনার মোখলেসুর রহমান এ কথা জানান।