তিনটি ট্রাভেল এজেন্সির লাইসেন্স বাতিল
তিনটি ট্রাভেল এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। গতকাল বুধবার সরকারের এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।এজেন্সিগুলো হলো মেসার্স গোল্ডেন পাথ এয়ার সার্ভিসেস, ১১৫/২৩, মতিঝিল সার্কুলার রোড, ঢাকা; মেসার্স ফারাহ ইন্টারন্যাশনাল, ২/১-২/২, আরামবাগ, সাবেক ১৬৭, মতিঝিল সার্কুলার রোড, ইডেন বিল্ডিং (দ্বিতীয় তলা), ঢাকা এবং মেসার্স ফাহিমা এয়ার ট্রাভেলস, ৮, ডিআইটি এক্সটেনশন রোড, পূর্ব মঞ্জুরী ভবন, মতিঝিল, ঢাকা। মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ট্রাভেল এজেন্সিস নিবন্ধন ও নিয়ন্ত্রণ আইনের ১৯৯৭ বিধি অনুযায়ী এগুলোর লাইসেন্স বাতিল করা হয়েছে।তথ্য বিবরণীতে আরও বলা হয়, এ আদেশ জারির ১৫ দিনের মধ্যে ট্রাভেল এজেন্সির অনুকূলে এ পর্যন্ত ইস্যু করা সব লাইসেন্স বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে প্রত্যর্পণ করতে হবে। অন্যথায় এজেন্সিগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।