তিনটি প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ লঙ্ঘনের কারণে রাজধানীতে তিন প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত পরিদর্শনমূলক অভিযানে এ জরিমানা আরোপ ও আদায় করা হয়। তিন প্রতিষ্ঠানের মধ্যে সাওয়াডি থাই রেস্টুরেন্টকে ৪০ হাজার, খন্দকার ড্রাগ হাউসকে পাঁচ হাজার ও আঁখি রেস্তোরাঁকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরে কর্মরত উপসচিব (সংযুক্ত) মুহম্মদ হুমায়ুন কবীরের নেতৃত্বে শান্তিনগর ও মালিবাগ এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে মৎস্য অধিদপ্তর, ক্যাব ও ডিএমপি সহায়তা করে। বিজ্ঞপ্তি।