তিনটি বাস ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিনটি বাস ভাঙচুর করেছেন। বিশ্ববিদ্যালয়ের রাস্তা দিয়ে পাবলিক পরিবহন চলাচলের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার শিক্ষার্থীরা এ বাসগুলো ভাঙচুর করেন। সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হাইকোর্ট-শাহবাগ রুটে যানজটের কারণে গতকাল বিকেলে বেশ কিছু বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে পড়ে। বাসগুলো বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিকল্প সড়কগুলোকে ব্যবহার করতে থাকে। এ কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচলে সমস্যার সৃষ্টি হয়। সন্ধ্যার দিকে ১০-১৫ জন ক্ষুব্ধ শিক্ষার্থী চারুকলা অনুষদের সামনে তিনটি বাস থামিয়ে ভাঙচুর করেন। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আমজাদ আলী প্রথম আলোকে বলেন, গাড়ি চলাচলে বিশ্ববিদ্যালয়ের কোনো নীতিমালা না থাকায় সব ধরনের বাসই বিশ্ববিদ্যালয়ের সড়ক ব্যবহার করে। এতে সাধারণ শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচলে সমস্যা হয়। শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে তাই বাস ভাঙচুর করেন।