তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের দক্ষিণ মণিপুরের ৪৬০ নম্বর প্লটে নির্মাণাধীন একটি ভবনে গতকাল বৃহস্পতিবার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনতলা থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম মো. সবুজ (২৪)। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এদিকে গত বুধবার বিকেলে মেরুল বাড্ডার একটি বাড়ির দোতলার সিঁড়ি থেকে উল্টে পড়ে মাথায় আঘাত পায় দ্বিতীয় শ্রেণীর ছাত্র পাপ্পু। তাকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে শিশুটি মারা যায়।