তিব্বিয়া হাবিবিয়া কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রাচীনতম ইউনানি চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান তিব্বিয়া হাবিবিয়া কলেজের ৮১ বছর পূর্তি এবং কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো গতকাল শনিবার।এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের উন্নয়ন কমিটির আহ্বায়ক এবং হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।পুরান ঢাকার বকশীবাজারের ২৫, উমেশ দত্ত রোডের কলেজ মিলনায়তনে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রী মো. কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাবেক আইনমন্ত্রী মো. আবদুল মতিন, সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক আ ব ম ফারুক, বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক বোর্ডের সচিব এ কে এম হারুনার-রশিদ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কলেজের ব্যবস্থাপনা কমিটির সদস্য হাকিম খোদাদাদ আহমেদ, বাংলাদেশ ইউনানি ওষুধ শিল্প সমিতির সভাপতি হাকিম সাঈদ আহমেদ সিদ্দিকী, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাকিম ফেরদৌস ওয়াহিদ প্রমুখ। তিব্বিয়া হাবিবিয়া কলেজ এ দেশের ইউনানি চিকিৎসার একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। দেশেজ ঔষধি উদ্ভিদের সাহায্যে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ১৯৩০ সালে শেফাউল মুল্ক হাকিম হাবিব-উর-রহমান এই কলেজটি প্রতিষ্ঠা করেন। অনুষ্ঠানে কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আইন প্রতিমন্ত্রী ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মো. কামরুল ইসলাম।