তীব্র যানজটে স্থবির অফিসপাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ফটকে আওয়ামী লীগের প্রতিবাদ সভা এবং নয়াপল্টনে বিএনপির সভা। আর আওয়ামী যুবলীগের শোভাযাত্রা ছিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে। গতকাল বৃহস্পতিবার বিকেলে একই সময়ে রাস্তার ওপর এসব রাজনৈতিক দলের কর্মসূচির কারণে তীব্র যানজটের সৃষ্টি হয় মতিঝিল, পল্টন, বিজয়নগর, কাকরাইল ও ফকিরাপুল এলাকায়। প্রচণ্ড ভোগান্তিতে পড়েন সপ্তাহের শেষ দিনে অফিসফেরত মানুষ।গতকাল বেলা তিনটায় বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে প্রতিবাদ সমাবেশ শুরু করে আওয়ামী লীগ। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী সমাবেশের সময় জিরো পয়েন্ট হয়ে সড়কগুলোতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। একই সময়ে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সড়কের এক পাশ বন্ধ করে সমাবেশ হওয়ায় যান চলাচল বাধাগ্রস্ত হয়। এ ছাড়া যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষেও ছিল শোভাযাত্রা। সব মিলিয়ে যানজটে স্থবির হয়ে পড়ে ওই সব ব্যস্ত এলাকা। গতকাল রাস্তায় গণপরিবহন ছিল কম। অফিসফেরত মানুষ বাসের জন্য দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকেন। অনেকে দীর্ঘ পথ হেঁটে বাসায় ফিরেছেন।