তুরাগ দূষণের দায়ে পাঁচ কারখানাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উপকণ্ঠে তুরাগ নদ দূষণের দায়ে পাঁচটি শিল্পকারখানাকে এক কোটি ২৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।গতকাল রোববার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী সাভার ও গাজীপুরে পাঁচটি কারখানার ব্যবস্থাপনা পরিচালকের কাছ থেকে ওই জরিমানা আদায় করেন। এ সময় পরিবেশ ছাড়পত্র না থাকায় তিনটি কারখানার ডায়িং কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, তুরাগ নদ দূষণের দায়ে গাজীপুরের কালিয়াকৈরের পূর্বাণী ফেব্রিক্স লিমিটেডক ৩৫ লাখ পাঁচ হাজার টাকা, পূর্বাণী ইয়ার্ন ডায়িং লিমিটেডক ১৯ লাখ ৪৭ হাজার টাকা, গাজীপুরের চন্দ্রার সাউথ-ওয়েস্ট কম্পোজিট লিমিটেডক ২৫ লাখ তিন হাজার টাকা, সাভারের এইচআর টেক্সটাইল লিমিটেডকে ২৯ লাখ ৪৯ হাজার টাকা ও বাংলাদেশ ডায়িং অ্যান্ড ফিনিশিং লিমিটেডক ১৯ লাখ ৯৬ হাজার টাকা জরিমানা করা হয়।এসব কারখানার মধ্যে পূর্বাণী ফেব্রিক্স ও ইয়ার্ন ডায়িং এবং বাংলাদেশ ডায়িং অ্যান্ড ফিনিশিং লিমিটেডের কোনো পরিবেশ ছাড়পত্র নেই। পরিবেশ অধিদপ্তরের অভিযানে এসব কারখানা থেকে চোরাই পথে দূষিত তরল বর্জ্য তুরাগ নদে ফেলার প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া এইচআর টেক্সটাইল মিলস লিমিটেডের কারখানা থেকে মোট ৯৫ কোটি লিটার দূষিত বর্জ্য তুরাগ নদে ফেলা হয়েছে বলে প্রমাণ মিলেছে।