তুরাগে ভবনে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর তুরাগ এলাকার বাউনিয়ায় একটি ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার প্রথম আলোকে বলেন, ওই ভবনে আগুন লেগেছে এমন সংবাদ শোনার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। শুনেছি ভবনের নিচে ইজিবাইক তৈরির কারখানা রয়েছে।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি। এ ছাড়া কেউ আহত হয়েছেন কি না, তা–ও জানা যায়নি।