তুরাগের সাড়ে আট একর তীরভূমি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গাবতলী থেকে আশুলিয়া ল্যান্ডিং স্টেশন পর্যন্ত উচ্ছেদ অভিযান চালিয়ে তুরাগ নদের সাড়ে আট একর তীরভূমি উদ্ধার করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

৭ ফেব্রুয়ারি থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত চার দিন বিআইডব্লিউটিএ এবং ঢাকা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ উচ্ছেদ কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় বলে বিআইডব্লিউটিএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন রাংসার নেতৃত্বে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন সংস্থার ঢাকা নদীবন্দরের নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. গুলজার আলী। এ অভিযান পরিচালনার সময় অন্য অবৈধ স্থাপনার সঙ্গে নদীর ৩৭টি পিলারও অবমুক্ত করা হয়েছে।