প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের তৃতীয় শ্রেণীর ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ২৬ ডিসেম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩১ ডিসেম্বরে। গতকাল বৃহস্পতিবার কলেজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত তৃতীয় শ্রেণীর ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হলো। বিজ্ঞপ্তি।