তেজগাঁওয়ে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেজগাঁও এলাকার কুনিপাড়ায় একটি বাড়িতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা পলাশচন্দ্র মোদক প্রথম আলোকে বলেন, সন্ধ্যা পৌনে ছয়টার দিকে কুনিপাড়ার হ্যাপি হোমসের পাশের একটি টিনের ছাউনির বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। এক ঘণ্টা পর পৌনে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ জানার চেষ্টা চলছে।