তেজগাঁওয়ে এলএসডিসহ গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁও এলাকায় গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে এলএসডি মাদক উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রোববার সদর দপ্তরের খুদে বার্তায় তথ্য জানিয়ে বলা হয়, বেলা দুইটার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।