তেজগাঁওয়ে তরুণী ধর্ষণের শিকার পাঁচজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার কুনিপাড়ায় গত বুধবার রাতে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় করা মামলার আসামি পাঁচ যুবক গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার হয়েছে।তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ জানায়, একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ওই তরুণী কুনিপাড়ায় একটি বাড়িতে থাকেন। বুধবার রাত নয়টার দিকে কড়া নাড়ার শব্দে তিনি দরজা খুললে স্থানীয় পাঁচ বখাটে যুবক ঘরে ঢুকে পড়ে। তারা তাঁকে ধর্ষণ করে। পরে তিনি ওই পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেন।পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইমাম হোসেন বলেন, গতকাল কুনিপাড়া থেকে প্রথমে মাইনুল ইসলাম গ্রেপ্তার হয়। পরে তার তথ্যের ভিত্তিতে তার সহযোগী নুরুল ইসলাম, রাসেল খান, রাজু আহমেদ ও সোহাগ মিয়াকে গ্রেপ্তার করা হয়। তারা বখাটে ও সন্ত্রাসী। তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।