তেজগাঁওয়ে সন্ত্রাসী হামলায় আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেজগাঁও এলাকায় সন্ত্রাসী হামলায় সাতজন কাঁচামাল ব্যবসায়ী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। চাঁদা না দেওয়ায় গতকাল শনিবার সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। আহত ব্যক্তিরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সূত্র জানায়, আহত ব্যক্তিরা হলেন মাইনুদ্দিন, শুক্কুর আলী, আওয়াল, ফিরোজ, এরশাদ, সাহাবুদ্দিন ও দিলু। আহত মাইনুদ্দিন সাংবাদিকদের বলেন, তাঁরা তেজগাঁও রেলস্টেশন-সংলগ্ন ফুটপাতে কাঁচামালের ব্যবসা করেন। দীর্ঘদিন ধরে এলাকার কয়েকজন সন্ত্রাসী তাঁদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় গতকাল বিকেল সাড়ে চারটার দিকে সন্ত্রাসীরা লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালিয়ে জিনিসপত্র তছনছ করে ফেলে দেয়। তেজগাঁও থানার ওসি ওমর ফারুক বলেন, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। নিজেদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে।