তেল-গ্যাস রক্ষা কমিটির উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাপেক্স ও পেট্রোবাংলার ‘পুঁজির অভাব’ বা ‘দক্ষতার অভাব’ বাহানা তুলে পিএসসি-২০১২-এর মাধ্যমে সমুদ্রবক্ষের আরও ১২টি ব্লক বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পেট্রোবাংলা। গতকাল সেমাবার এক বিবৃতিতে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ও সদস্যসচিব আনু মুহাম্মদ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘যেসব কর্তাব্যক্তি বলেন, জাতীয় সংস্থার পক্ষে এই দায়িত্ব পালন করা অসম্ভব, তাঁরা নিজেরাই অযোগ্য ও অসৎ। যেখানে হাজার হাজার কোটি টাকা লোপাট হচ্ছে, সেখানে “পুঁজির অভাব” প্রচারণা ছাড়া আর কিছু নয়। সরকারের উচিত এসব প্রচারণাকারীকে দায়িত্ব থেকে অপসারণ করা।’শহীদুল্লাহ ও আনু মুহাম্মদ আরও বলেন, এর আগে ২০১১ সালে ‘দেশীয় প্রতিষ্ঠানের দক্ষতা নেই’ বলে সমুদ্রের দুটি ব্লক কনোকোফিলিপসের হাতে তুলে দেওয়া হয়েছে। তখন জাতীয় কমিটি থেকে জাতীয় সংস্থার মালিকানায়, প্রয়োজনে সাব-কন্ট্রাক্টের মাধ্যমে গ্যাস অনুসন্ধানের দাবি জানানো হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে, কনোকোফিলিপসের দক্ষতা নেই, তারা চীনা সাব-কন্ট্রাক্টরের মাধ্যমে কাজ করছে। এই পদ্ধতিতে পেট্রোবাংলার পক্ষেই কাজ করা সম্ভব ছিল।