তৈরি পোশাক খাতে লিয়াজোঁ কর্মকর্তা দেবে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাক কারখানার মালিকদের সঙ্গে যোগাযোগ বাড়াতে একজন লিয়াজোঁ কর্মকর্তা নিয়োগ দেবে পুলিশ। গতকাল মঙ্গলবার গার্মেন্টস মালিকদের সঙ্গে আলোচনা শেষে এ সিদ্ধান্ত নিয়েছে মহানগর পুলিশ।পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বিকেলে মহানগর পুলিশ সদর দপ্তরে পুলিশের সঙ্গে গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএর বৈঠক হয়। বৈঠকে মহানগর পুলিশের কমিশনার এ কে এম শহীদুল হক, অতিরিক্ত কমিশনার আবুল কাশেম, বিজিএমইএর সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সহসভাপতি (অর্থ) সিদ্দিকুর রহমানসহ ঊর্ধ্বতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।বৈঠকের পর বিজিএমইএর কার্যক্রমের সঙ্গে পুলিশের নিবিড় যোগাযোগ স্থাপনের জন্য একজন লিয়াজোঁ কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত হয়।