তোপখানায় ইয়াবাসহ একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তোপখানা রোডের একটি রেস্তোরাঁ থেকে গতকাল সোমবার সকালে ৫০০টি ইয়াবা বড়িসহ এক নারীকে গ্রেপ্তার করেছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।গ্রেপ্তার তৈয়বা ওরফে বুলু (৩০) বড়িগুলো তাঁর শরীরে বেঁধে রেখেছিলেন। তাঁর বাড়ি কক্সবাজারের টেকনাফের কাইতালীপাড়ায়। কর্মকর্তারা জানান, বাংলাদেশে ইয়াবার প্রধান উৎসই হলো টেকনাফ। মূলত মিয়ানমার থেকে চোরাচালান হয়ে টেকনাফে আসে ইয়াবা। তারপর নানা পথ ঘুরে এটি ঢাকায় আসে।মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কাজী হাবিব জানান, গতকাল সকালে তোপখানা সড়কের বাগদাদ রেস্তোরাঁর ভেতর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।তৈয়বা জানিয়েছেন, ঢাকায় প্রতিটি ইয়াবা বড়ি ২০০ টাকা করে বিক্রি করার কথা ছিল। টেকনাফে প্রতিটি ইয়াবার দাম ১৫০ থেকে ১৭০ টাকা। আর ঢাকায় প্রতিটি ইয়াবা এখন সাড়ে ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।