তোফায়েল আহমেদের ম্যুরাল উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা শিশু হাসপাতালের প্রতিষ্ঠাতা সদস্যসচিব মরহুম অধ্যাপক তোফায়েল আহমেদের একটি ম্যুরাল হাসপাতাল চত্বরে উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিশিষ্ট আইনজীবী রফিক-উল হক প্রধান অতিথি হিসেবে হাসপাতালে এ ম্যুরালের ফলক উন্মোচন করেন।এ উপলক্ষে হাসপাতালের মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় অধ্যাপক এম আর খান, আন্তর্জাতিক লায়ন্স ক্লাবের সাবেক শুভেচ্ছা দূত মোসলেম আলী খান, মরহুম তোফায়েল আহমেদের স্ত্রী জি এ বানু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের ব্যবস্থাপনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহমুদুর রহমান। বিজ্ঞপ্তি।