তোবায় পানির লাইন বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তর বাড্ডার হোসেন মার্কেটে তোবা গার্মেন্টসে পানির লাইন বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকালে মার্কেটের প্রধান ফটকে পুলিশ নতুন করে রশি দিয়ে বাধা সৃষ্টি করেছে বলেও অভিযোগ করেন আন্দোলনরত শ্রমিকেরা।
প্রথম আলোকে দেওয়া ওই পোশাক কারখানার আন্দোলনরত শ্রমিক মো. খোকনের ভাষ্য, কারখানার ভেতরের পানির লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। তাঁরা অসুস্থ শ্রমিকদের পানি খাওয়াতে পারছেন না। ভেতরে কেবল একজন চিকিত্সক আছেন। অসুস্থ ব্যক্তির সংখ্যা অনেক হওয়ায় চিকিত্সাসেবা দেওয়া যাচ্ছে না। তা ছাড়া পর্যাপ্ত স্যালাইন ও ওষুধপথ্য নেই।
নিরাপত্তার জন্য প্রধান ফটকে রশি দিয়ে এ বাধা দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ওই এলাকার মধ্যে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। গণমাধ্যমকর্মীদের বাইরে থেকেই সংবাদ সংগ্রহ করতে হচ্ছে।