তোরণে ছেয়ে গেছে নগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তোরণে তোরণে ছেয়ে গেছে রাজধানী। রাজপথের ওপর তৈরি করা এসব তোরণ নিত্যদিনের যানজটের সঙ্গে যুক্ত হয়ে নগরবাসীর ভোগান্তি আরও বাড়িয়েছে।বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন রাস্তাজুড়ে এসব তোরণ তৈরি করা হয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, শাহবাগে জাতীয় জাদুঘর-সংলগ্ন পূর্বদিকের রাস্তাজুড়ে তৈরি করা হয়েছে তোরণ। এতে রাস্তা সংকুচিত হয়ে গেছে। গাড়িচালক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে জানান, এমনিতেই রাজপথে নিত্যদিনের যানজট লেগে থাকে। এরপর রাস্তা দখল করে তোরণ তৈরি করায় তা আরও সরু হয়ে গেছে। এতে যানজট আরও তীব্র হয়েছে। মানুষের দুর্ভোগও বেড়েছে।বিজয় সরণি, মোহাম্মদপুরের আসাদগেট ও মোহাম্মদপুর ট্রাকস্ট্যান্ডসহ নগরের বিভিন্ন স্থানে গতকাল একই চিত্র দেখা গেছে।