তৌকীর ও বিপাশার ৫০ কোটি টাকার মানহানি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানহানির অভিযোগে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে বোন ও ভগ্নিপতির বিরুদ্ধে মামলা করেছেন অভিনেতা তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত। গতকাল রোববার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে এ মামলা করা হয়।আদালত ২৭ মার্চ মামলার রক্ষণীয়তা বিষয়ের ওপর শুনানির দিন ধার্য করেছেন। বিচারক মো. মোহসিনুল হক এই আদেশ দেন। ১৯ মার্চ প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে তৌকীর আহমেদ ও বিপাশা হায়াতের বিরুদ্ধে মামলা করেন তৌকীরের সুইডেন-প্রবাসী বোন তানজিন হায়দার। ওই মামলায় আগামী ৪ এপ্রিল তৌকীর ও বিপাশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।তৌকীর সাংবাদিকদের বলেন, বোনের দাবি করা টাকা অনেক আগেই পরিশোধ করে দিয়েছেন। অর্থ ফেরত দেওয়ার কাগজপত্র আদালতে জমাও দেওয়া হয়েছে।