দনিয়ায় মাদ্রাসার ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর দনিয়ার একটি মাদ্রাসার ছাদ থেকে পড়ে গতকাল বুধবার ওই মাদ্রাসার নয় বছর বয়সী ছাত্র আসাদুল্লাহ হামিম মারা গেছে। সে দনিয়া ব্রাইট শামছুল উলুম মাদ্রাসার হাফেজির ছাত্র ছিল।
যাত্রাবাড়ী থানার পুলিশ বলেছে, গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে হামিম মাদ্রাসা ভবনের ছয়তলার ছাদ থেকে পড়ে যায়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর বেলা সোয়া দুইটার দিকে মারা যায়।
হামিমের বাবা মুক্তার হোসেন প্রথম আলোকে বলেন, ছেলের মৃত্যু নিয়ে তাঁর কোনো অভিযোগ নেই। ময়নাতদন্ত ছাড়াই ছেলের লাশ গ্রামের বাড়ি শরীয়তপুরের ডামুড্যা উপজেলার রামরাইকান্দিতে দাফন করবেন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর প্রথম আলোকে বলেন, মৃত্যুর খবর পেয়ে তিনি দনিয়ার ওই মাদ্রাসায় গিয়েছিলেন। কিন্তু এ বিষয়ে কেউ তাঁর কাছে কোনো অভিযোগ করেননি।