‘দরজি মনির’ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনির খান ওরফে দরজি মনির
ছবি: সংগৃহীত

রাজধানী থেকে মনির খান ওরফে দরজি মনির নামের আরেক কথিত আওয়ামী লীগ নেতাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

রোববার রাতে তাঁকে আটক করা হয়। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

মনির খান বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ নামের একটি ভুঁইফোড় সংগঠন গড়ে তোলেন। ফটোশপে কারসাজি করে প্রধানমন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি কারসাজি করেছেন।