দরিদ্রদের চিকিৎসায় কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়োজনটা বড়। একই মঞ্চে গান গাওয়ার কথা রয়েছে ফিডব্যাক, মাকসুদ ও ঢাকা, এলআরবি, নোভা, ডিফরেন্ট টাচ, ওয়ারফেজ, স্বাধীনতা, প্রমিথিউসসহ নব্বইয়ের দশকের জনপ্রিয় কয়েকটি ব্যান্ডের। আর এই কনসার্টের টিকিট বিক্রির অর্থ ব্যয় হবে দরিদ্র রোগীদের সেবায়।আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হসপিটাল (প্রা.) লিমিটেডের উদ্যোগে আগামী ১৬ নভেম্বর ‘কনসার্ট ফর এ পোরফান্ড-ওল্ড ইজ গোল্ড’ শিরোনামে একটি কনসার্টের আয়োজন করা হয়েছে। কনসার্টটি বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।গতকাল মঙ্গলবার রাজধানীর এক রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন হাসপাতালের পরিচালক আশীষ কুমার চক্রবর্তী।