দরিদ্রদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দাবি সুপ্রর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দরিদ্রদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দাবি জানিয়েছে সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র)। গতকাল সোমবার আন্তর্জাতিক দারিদ্র্য নিরসন দিবস উপলক্ষে সংগঠনটি দরিদ্রদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও ন্যায্য মজুরি নিশ্চিত করারও আহ্বান জানিয়েছে।সুপ্র গতকাল জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সুপ্রর উপপরিচালক মোহাম্মদ শহিদুল্লাহ, সদস্য বিলকিস আক্তার ও গ্রিন ভয়েসের স ম হীরক বক্তব্য রাখেন। সুপ্রর পক্ষে দারিদ্র্য নিরসন দিবসের দাবি উত্থাপন করেন সারা জামান। বিজ্ঞপ্তি।