প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ১০ এপ্রিল প্রথম আলোয় প্রকাশিত ‘ফল প্রকাশের দাবিতে শিক্ষার্থীদের ভাঙচুর’ ও ১৩ এপ্রিল প্রকাশিত ‘ঢাবিতে পরীক্ষার ফল জট’ শীর্ষক সম্পাদকীয়ের প্রতিবাদ করেছে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ। এতে বলা হয়, খাতা মূল্যায়ন ও ফল প্রস্তুতের প্রক্রিয়া অনুসরণ করে যথাসময়ের আগে ১১ এপ্রিল ফলাফল প্রকাশ করা হয়েছে। কিন্তু তারপরও ১৩ তারিখের সম্পাদকীয়তে মিথ্যা অভিযোগ এনে দ্রুত ফল প্রকাশের দাবি জানানো হয়েছে।প্রতিবেদকের বক্তব্য: দর্শন বিভাগের ২০০৪-২০০৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার সাড়ে চার মাস পরও ফল না পেয়ে ৯ এপ্রিল বিভাগে ভাঙচুর করে। নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে ফলাফল দেওয়ার কথা। তাই নির্ধারিত সময়ের আগে ফল প্রকাশের দাবি সঠিক নয়।