দর্শনার্থী পাস বাধ্যতামূলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর সঙ্গে থাকতে দর্শনার্থী পাস নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার বিকেল থেকে এই নিয়ম কার্যকর করা হয়েছে।

দর্শনার্থীপ্রতি ফেরতযোগ্য ২০০ টাকার বিনিময়ে এক বা একাধিক পাস সংগ্রহ করা যাবে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সংক্রমণ হ্রাস, পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষা, নিরাপত্তা ও রোগীর চিকিৎসার স্বার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দর্শনার্থী পাস ছাড়া কোনোভাবেই রোগীর সঙ্গে কেউ হাসপাতালে অবস্থান করতে পারবেন না। তবে পাস ছাড়া বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে রোগীর সঙ্গে সাক্ষাৎ করা যাবে।