দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর প্রতি বৈষম্য বন্ধের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর নেতারা সব ধরনের বৈষম্য বন্ধে আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। বিশ্ব বর্ণবৈষম্য বিলোপ দিবস উপলক্ষে গতকাল রোববার সকালে রাজধানীর মুক্তাঙ্গনে মানববন্ধন ও এক সমাবেশে তাঁরা এই দাবি জানান। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন (বিডিআইআরএম) ও নাগরিক উদ্যোগ যৌথভাবে দিবসটি পালন করে। সমাবেশে বিডিআইআরএমের সভাপতি মুকুল শিকদার, সাধারণ সম্পাদক বোধানকি শলোমন, দলিত নারী ফোরামের সভাপতি মণিরানী দাস, দলিত হিউম্যান রাইটসের যুগ্ম সম্পাদক এন রামু, নাগরিক উদ্যোগের প্রকল্প কর্মকর্তা আবুল বাসার প্রমুখ বক্তব্য দেন।