দলিল লেখকদের বেকার না করার আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমি নিবন্ধন পদ্ধতি ডিজিটাল করার উদ্যোগের ব্যাপারে দলিল লেখকদের আপত্তি নেই। তবে এই পদ্ধতির নামে দলিল লেখকেরা যাতে বেকার না হয়, সে ব্যাপারে লক্ষ রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ দলিল লেখক সমিতি। গতকাল শনিবার পল্টনের একটি হোটেলে সমিতির সভায় বক্তারা এ আহ্বান জানান। নূরে আলমের সভাপতিত্বে সভায় সেলিম রেজা, এম এ রশিদ, ফরিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।