প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০ দফা দাবি মানা না হলে আগামী ১ ফেব্রুয়ারি যোগাযোগ মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে ট্যাক্সিক্যাব চালক ইউনিয়ন।গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এই কর্মসূচির ঘোষণা দেন ঢাকা মহানগর ট্যাক্সিক্যাব চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম তারেক মাহমুদ। দাবিগুলো হলো ট্যাক্সিক্যাব রিকুইজিশন বন্ধ করা, নতুন গাড়ি রাস্তায় নামানোর আগে পুরোনো গাড়ির রোড পারমিট বাড়ানো, তেল ও গ্যাসের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে ভাড়া বাড়ানো, দক্ষতা যাচাই করে ড্রাইভিং লাইসেন্স দেওয়া, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি গাড়িতে রেডিও লিঙ্ক চালু রাখা, অহেতুক পুলিশি হয়রানি বন্ধ, ট্যাক্সিক্যাব শিল্পের সমস্যা সমাধানে সরকারের পৃষ্ঠপোষকতা এবং চালক-সমস্যা সমাধানে ত্রিপক্ষীয় পর্যবেক্ষণ কমিটি করা। বিজ্ঞপ্তি।