দাদুভাই ও হানিফ সংকেতকে সংবর্ধনা দেবে চাঁদের হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদের হাটের প্রতিষ্ঠাতা রফিকুল হক দাদুভাই ও প্রতিষ্ঠাকালীন সদস্য হানিফ সংকেতকে সংবর্ধনা দেবে জাতীয় শিশু-কিশোর ও যুব কল্যাণ সংগঠন চাঁদের হাট। আগামীকাল শুক্রবার সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে তাঁদের সংবর্ধনা দেওয়া হবে।এ বছর দাদুভাইয়ের বাংলা একাডেমী পুরস্কার ও হানিফ সংকেতের একুশে পদক পাওয়া উপলক্ষে তাঁদের এ সংবর্ধনা দেওয়া হচ্ছে।সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদের হাটের জাতীয় প্রেসিডিয়ামের চেয়ারম্যান জাকারিয়া পিন্টু। বিজ্ঞপ্তি।