দাবি না মানলে আন্দোলনে যাবেন দলিল লেখকেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ২ মার্চের মধ্যে সাত দফা দাবি না মানলে পরদিন থেকে আন্দোলন কর্মসূচি শুরু করার হুমকি দিয়েছে বাংলাদেশ দলিল লেখক সমিতি। গতকাল সংগঠনের তেজগাঁও কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের চেয়ারম্যান শামসুল আরেফিনের সভাপতিত্বে সভায় বলা হয়, সরকার সারা দেশে নতুন নিয়মে জমি নিবন্ধন করতে চাইছে। সেটি হলে অনেক দলিল লেখক বেকার হয়ে পড়বেন, এটা যেন না হয়।২ মার্চের মধ্যে দাবি না মানলে ৩ থেকে ৭ মার্চ কালো ব্যাজ ধারণ, ১০ থেকে ১৪ মার্চ দুই ঘণ্টা কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল, ১৭ মার্চ বেলা ১১টায় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি, ১৯ থেকে ২১ মার্চ সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল, ২৪ থেকে ২৭ মার্চ বেলা দুইটা পর্যন্ত কর্মবিরতি, ২৮ মার্চ পূর্ণ দিবস কলম বিরতি এবং ৩০ মার্চ সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা।